ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে প্রথমবার টিভির পর্দায় সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৪৭, ১৯ জুলাই ২০২৩
দেশে প্রথমবার টিভির পর্দায় সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব সৃষ্টি করল বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল 24’। এটির নাম রাখা হয়েছে অপরাজিতা।

অপরাজিতাই হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে এটি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়। বুধবার চ্যানেল 24 এর সন্ধ্যা ৭টার বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা। 

এ বিষয়ে চ্যানেল 24 এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি- দেশের ইতিহাসে এক বিপ্লব ঘটাবে এআই প্রযুক্তি।

Advertisement

গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামীতে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে চলছে আলোচনা। 

সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।

গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়, যার নাম ছিল লিসা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: এআই
লিংক সফলভাবে কপি হয়েছে!