শুক্রবার ইলন মাস্ক টুইটার অডিও চ্যাটের সময় বলেছিলেন তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই নতুন প্রশিক্ষণ পদ্ধতিতে যোগাযোগ হবে। এসময় তিনি অন্যান্য এআই প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে বলেন, তারা প্রযুক্তি সৃষ্টি করছে মানুষের ঝুঁকির কথা বিবেচনা না করেই।
ইলন মাস্ক আরো অভিযোগ করেন, বাকি এআই প্রতিষ্ঠানগুলো তার টুইটারের ডাটা ব্যবহার করে নিজেদের এআই সিস্টেমকে উন্নত করছে, যা অবৈধ।
.png)
ইলন মাস্ক তার চ্যাটে আরো বলেন, তিনি হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা করছেন। চীনের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সাথেও তার সাম্প্রতিক বৈঠকে এআই নিয়ন্ত্রণের গুরুত্বের উপর তিনি জোর দিয়েছেন।