ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ৬ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ৯ জুলাই ২০২৩
আরো ৬ ডেঙ্গুরোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড
ফাইল ফটো

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৩৬ জন, যা একদিনে সর্বোচ্চ।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৩২০ জন।

Advertisement

সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৭৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৬৮ জন ঢাকায় এবং ৭৮২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯হাজার ৯০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১০ হাজার ১৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৭ হাজার ৬৬ জন ঢাকার ও বাকি ৩ হাজার ৬৫ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!