ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ট্রেনে ভারত ভ্রমণে গুনতে হবে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ৩০ জুন ২০২৩
ট্রেনে ভারত ভ্রমণে গুনতে হবে বাড়তি ভাড়া
ফাইল ফটো

ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের তিন আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া আগেই বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়া শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৫৩০ টাকা।

Advertisement

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ১৭৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

নতুন ভাড়া ১ জুলাই থেকে কার্যকর হবে। শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!