ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কোরবানির বর্জ্য অপসারণে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ২৯ জুন ২০২৩
কোরবানির বর্জ্য অপসারণে এলাকাবাসীর সহযোগিতা চাইলেন মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ফটো

কোরবানির পশুর বর্জ্য অপসারণে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, বর্জ্য দ্রুত সরাতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। আমরা প্রত্যেককে পলিথিন দিয়েছি। দয়া করে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে উত্তর সিটির প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছেন জানিয়ে মেয়র এসব শ্রমিককে সাহায্য করতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানান। 

Advertisement

তিনি বলেন, দ্রুত বর্জ্য অপসারণে করপোরেশনের কর্মকর্তারা মাঠে থাকবেন। এ জন্য নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে। পশুর বর্জ্য অপসারণ করতে কেউ সহযোগিতা চাইলে নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন।

ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, কোরবানি দিয়ে অনেকেই বাড়ি চলে যাবেন। তিনি বাড়ি যাওয়ার আগে যেসব পাত্রে পানি জমে, তা উল্টে রেখে যেতে বলেন। এটা সবার জন্য সহায়ক হবে বলে মন্তব্য করেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে নগরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেন মেয়র।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!