ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির তদারকি টিম গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৬, ১৮ জুন ২০২৩
কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির তদারকি টিম গঠন
ফাইল ফটো

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করতে ২৪ সদস্যের তদারকি টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান এই ২৪ সদস্যের তদারকি টিম গঠন করে অফিস আদেশ জারি করেছেন। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানিয়েছেন, তদারকি টিম ঈদের দিন থেকে পরবর্তী দুইদিন ডিএনসিসির সব ওয়ার্ডের বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবে। আর এই ২৪ সদস্যের তদারকি টিমে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ উল ইসলাম।

Advertisement

বাকি কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান ডিএনসিসির ১৮, ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডে তদারকির কাজ করবেন। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শফিকুর রহমান ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

এছাড়া ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সমাজ কল্যাণ কর্মকর্তা মুজাহিদ আল সাফিদ, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সহকারী প্রকৌশলী ফজলে রাব্বি, ২, ৩ ,৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী প্রকৌশলী হালিম মিয়াকে, ১ ও ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী মেইনটেনন্স ইঞ্জিনিয়ার যুবরাজ সরকারকে, ৩৯,৪০ ও ৪৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে উপ সহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিনকে।

একইভাবে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের জন্য বিভিন্ন কর্মকর্তাদের আলাদাভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!