বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে রামপালের দ্বিতীয় ইউনিটটি (১৩২০ মেগাওয়াট সক্ষমতার) জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজড হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।
.png)
পিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। পর্যায়ক্রমে এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়বে।
তিনি বলেন, অনুকূল আবহাওয়া এবং ঈদের ছুটির কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় এখন এই ইউনিট থেকে পূর্ণ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করা হবে না। তবে চাহিদা থাকলে পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।