ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে দুই মৃত্যুর দিনে হাসপাতালে ১৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ২৭ জুন ২০২৩
ডেঙ্গুতে দুই মৃত্যুর দিনে হাসপাতালে ১৪৫
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত আরো ১৪৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৪ জন ও ঢাকার বাইরে ৪১ জন।  

Advertisement

বর্তমানে সারাদেশে এক হাজার ৪১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১ জন ও ঢাকার বাইরে ৩৯৯ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ৭৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৯৫৯ জন ও ঢাকার বাইরে এক হাজার ৭৯৫ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছয় হাজার ২৯৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা চার হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৮৬ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!