ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৮, ২৫ জুন ২০২৩
কালো টাকার মালিকদের বিরুদ্ধে অভিযান চলবে
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, যারা কালো টাকার মালিক তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রিপোর্টারস অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ওয়েবসাইট উদ্বোধন ও র‍্যাকের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতিবাজ, কালো টাকার মালিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই আমাদের কাজ। যত বড় প্রভাবশালীই হোক না কেন, আমাদের কাছে অভিযোগ কিংবা প্রমাণ এলে আমরা স্বাভাবিকভাবেই কাজ করবো।

Advertisement

তিনি আরো বলেন, কোনো দুর্নীতিবাজ নির্বাচনে আসবে তা আমরা প্রত্যাশা করি না। আমাদের মধ্যেও যেন কেউ অন্যায় কাজ না করে সেজন্য আমরা তৎপর থাকি।

এ সময় উপস্থিত ছিলেন- দুদক সচিব মাহবুব হোসেন, দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান, দুদক কমিশনার মো. জহুরুল হক, র‌্যাক সভাপতি আহমেদ ফয়েজ, সাধারণ সম্পাদক জেমসন মাহবুব প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!