ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পদ্মাসেতুতে এক বছরে আয় ৭৯১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৪, ২৫ জুন ২০২৩
পদ্মাসেতুতে এক বছরে আয় ৭৯১ কোটি টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মা সেতু থেকে গত এক বছরে টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা। এ সময়ে সেতু অতিক্রম করেছে ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৫টি যান।

শনিবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের।

জানা গেছে, গত এক বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৭৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭০ টাকা। সেই হিসেবে প্রতি মাসে গড়ে টোল আদায় হয়েছে ৬৭ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা। আর প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা।

দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের (২৫ জুন ২০২২) পর থেকে গত ২২ জুন পর্যন্ত ৩৬২ দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা।

তিনি বলেন, গত বছর জুন মাসে মাত্র ৫ দিনেই পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা। এই সময়ে সেতু পারাপার হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৪টি যানবাহন।

এছাড়া সবশেষ ৩ মাসে প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৬ হাজার ৫৬৬ টাকা। সেতুতে মোটরসাইকেল পারাপারের অনুমতি দেওয়ায় টোল আদায়ের হার বেড়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পদ্মাসেতু
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!