ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ৫০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৭, ২৪ জুন ২০২৩
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ৫০০
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৫০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে দুইজন মারা গেছেন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি রোগীর ৪১৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮৩ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট এক হাজার ৫০৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ছয় হাজার ৮৩৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৪৮৭ জন হয়েছেন।  একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী পাঁচ হাজার ২৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী চার হাজার ১৬০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ১৩৪ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!