বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ৯৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৬৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট চার হাজার ৮৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৩৯ জন হয়েছেন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী তিন হাজার ১২১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী দুই হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৬৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।