ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু এক, নতুন আক্রান্ত ২১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২১, ১৩ জুন ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু এক, নতুন আক্রান্ত ২১১
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ২১১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ১৭৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে সর্বমোট ৭০৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ৬০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় দুই হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৮৬৫ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৮৭১ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী দুই হাজার ১৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭০৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭ জনের মৃত্যু হয়।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!