ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পাঁচ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ১২ জুন ২০২৩
পাঁচ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ, ভাসকুলার সার্জারি বিভাগের ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের ডা. ইশতিয়াক আহমেদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. মনজিল আহম্মদ ও ফরেনসিক মেডিসিন বিভাগের ডা. সোহেল মাহমুদ।

বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব (পারসোনেল-১) সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের পাঁচ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!