ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ১১ জুন ২০২৩
মধুচন্দ্রিমায় গিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির
ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের চেন্নাই থেকে বিদেশে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন চিকিৎসক নবদম্পতি।  তবে সেখান থেকে আর ঘরে ফেরা হল না। সমুদ্রে ফটোশুটের সময় ওয়াটার বাইক উল্টে ডুবে মৃত্যু হলো দু’জনেরই।

নিহতরা হলেন চেন্নাইয়ের বাসিন্দা লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার (১ জুন) লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া দম্পতির বিয়ে হয়েছিল। পুলিশ জানায়, বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন সদ্যবিবাহিত এই দম্পতি। দুই জনই পেশায় চিকিৎসক। বালির সমুদ্রে ফটোশুটের সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

Advertisement

প্রাথমিক অবস্থায় জানা গেছে, দম্পতি সমুদ্রে ওয়াটার বাইকে চড়েছিলেন। সেই অবস্থাতেই চলছিল ফটোশুট। আচমকা সেই ওয়াটার বাইকটি হোঁচট খেয়ে লাফিয়ে ওঠে। দু’জনকে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। তারপর পানিতে উল্টে যায় ওয়াটার বাইক। স্বামী, স্ত্রী দু’জনেই সমুদ্রের পানিতে তলিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!