ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সহসা কমছে না গরম, ভয়ংকর দুঃসংবাদ আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫, ৩০ মে ২০২৩
সহসা কমছে না গরম, ভয়ংকর দুঃসংবাদ আবহাওয়া অফিসের
ফাইল ফটো

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। মঙ্গলবারও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এতে গরম বেড়ে তাপপ্রবাহের আওতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

Advertisement

তাপমাত্রা বেড়ে সোমবার দেশের ১১ অঞ্চল ও পাঁচ বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায়ও তাপপ্রবাহ বইছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী তিনদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!