ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাসপাতালে ৫২ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ২৫ মে ২০২৩
হাসপাতালে ৫২ ডেঙ্গুরোগী
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ৪১ জন ঢাকার ও ১১ জন ঢাকার বাইরের। এ নিয়ে সারাদেশে ১৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪৮ জন ও ঢাকার বাইরে ৩০ জন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬২০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৪২ জন ও ঢাকার বাইরে ৫৭৮ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৮৪ জন ও ঢাকার বাইরে ৫৪৫ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ জনেই রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!