মঙ্গলবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।
আহসান হাবিব খান বলেন, আমরা ৭০০টি নির্বাচন পরিচালনা করেছি, এরমধ্যে ৬ শতাধিক করেছি ইভিএমে। আমি সব সময় বলে আসছি, ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক, ইভিএম দিয়ে কেউ কিছু করতে পারে না। আর আমরাও সঠিকভাবে ইভিএম দিয়ে নির্বাচন পরিচালনা করেছি।
.png)
তিনি বলেন, ইভিএমে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং উপ-নির্বাচনের সবগুলোতে আমি কাছ থেকে মনিটরিং করেছি। এটার সবচেয়ে বড় দিক হচ্ছে ভোটারকে হাতের ছাপ দিয়ে কেন্দ্রে যেতে হবে। আবার ইন্টারনেট কানেকশন না থাকায় কোনো কিছু ইভিএম দিয়ে করা সম্ভব নয়।
নির্বাচনে সাংবাদিকদের কাজের সুবিধায় নীতিমালাগুলোতে পরিবর্তন আনা হবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, আমি সব সময় বলে এসেছি, মিডিয়া আমার চোখ, মিডিয়া আমার কান। যদি আমি চোখে পট্টি লাগিয়ে রাখি তাহলে মিডিয়া দেখবে কীভাবে, আর কানে তুলা ভরে রাখলে শুনবে কীভাবে। আমরা মিডিয়ার অবাধ বিচরণ নিশ্চিত করবো।
জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালন উপস্থিত ছিলেন- ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার), কর্নেল জিএস ডিজিএফআই মো. এস এম আরিফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক এনএসআই মো. আশরাফুল কবির, অধিনায়ক র্যাব-৮ লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।