বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি আহসান হাবিব বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে চাই। আমরা দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করেছি। প্রয়োজনে আরো সংলাপ করবো। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচনে ভারসাম্য বজায় থাকে।
.png)
তিনি আরো বলেন, সব দল যেন আগামী নির্বাচনে অংশ নেয়- সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।