গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে গণমাধ্যমের কাছে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঢাকা মহানগর ও আশেপাশের এলাকায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় শুক্রবার বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী শনিবার ঝড়ের একটা সম্ভাবনা আছে।
.png)
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।
ঈদের দিন বৃষ্টি হবে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে আর এতে কমে যাবে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে। আর এতে কমে যাবে তাপমাত্রা।