ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বায়তুল মোকাররমে শবে কদরের নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩২, ১৯ এপ্রিল ২০২৩
বায়তুল মোকাররমে শবে কদরের নামাজ আদায়
ছবি: সংগৃহীত

পবিত্র শবে কদরের রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

অন্যদিনের তুলনায় আজ মসজিদে মুসল্লির সংখ্যা বেশি ছিল। মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন কাকরাইল এলাকার বাসিন্দা ইকবাল হোসেন। জানতে চাইলে তিনি বলেন, আজ এই পবিত্র রাতে জাতীয় মসজিদে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। আল্লাহ যেনো আমাদের সবার ইবাদত কবুল করেন।

Advertisement

কথা হয় ইসমাইল নামে অপর একজনের সঙ্গে। তিনি বলেন, অন্যদিন সাধারণত মহল্লার মসজিদে নামাজ আদায় করি। আজ বিশেষ রাত, তাই জাতীয় মসজিদে নামাজ আদায় করতে এলাম।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!