রোববার জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম এবং মোসা. তাহমিনা বেগম অংশ নেন।
.png)
বৈঠকে কমিটি আসন্ন হজে হজযাত্রীদের সহযোগিতার জন্য যে সহায়তা টিম পাঠানো হয়, সেখানে ধর্ম মন্ত্রণালয়ের কাজের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করে।
হজযাত্রীদের সুচিকিৎসার দেওয়ার লক্ষে যে মেডিকেল টিম পাঠানো হয়, সেখানে অ্যাজমা, হৃদরোগ, মেডিসিন ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের শর্তসাপেক্ষে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।