ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় রফতানি ট্রফি বিতরণ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০, ১৬ এপ্রিল ২০২৩
জাতীয় রফতানি ট্রফি বিতরণ আজ
ফাইল ফটো

জাতীয় রফতানি ট্রফি ২০১৯-২০ আজ বিতরণ করা হবে। সর্বোচ্চ রফতানি আয়ের ভিত্তিতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই ট্রফি বিতরণ করবে।

জাতীয় রফতানি ট্রফি ২০১৯-২০ বিতরণ উপলক্ষে রোববার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইপিবি সূত্রে জানা গেছে, সর্বোচ্চ রফতানি আয়ের ভিত্তিতে ২০১৯-২০ অর্থবছরে সেরা রফতানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড।

Advertisement

রফতানিতে অবদান রাখায় ইউনিভার্সেল জিনসসহ ৭০টি কোম্পানি বিভিন্ন শ্রেণিতে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রফতানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে। 

এর আগে, গত বছরের ২৯ ডিসেম্বর নির্বাচিত প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এখন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

জানা গেছে, করোনা অতিমারির কারণে বৈশ্বিক পর্যায়ে পণ্যের চাহিদা কমে যাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে দেশের রফতানি আয় কিছুটা কমে যয়। ঐ বছর রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রফতানি আয়
লিংক সফলভাবে কপি হয়েছে!