ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিচারকের সংখ্যা বাড়লে আদালতে মামলা জট কমবে: প্রধান বিচারপতি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ৯ এপ্রিল ২০২৩
বিচারকের সংখ্যা বাড়লে আদালতে মামলা জট কমবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকের সংখ্যা বাড়লে দেশের আদালতগুলোয় মামলা জটও কমে আসবে।

রোববার রাজবাড়ী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, এদেশে জুডিশিয়াল কেসের সংখ্যা আছে ৩৫ লাখ আর বিচারকের সংখ্যা ২ হাজার। তারা তাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ মামলার জট ছাড়াতে আমরা আরো বিচারক নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বিচারকের সংখ্যা বাড়লে ইনশাআল্লাহ আস্তে আস্তে মামলার জট কমে আসবে।  

Advertisement

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, সিনিয়র সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে বেলা ১২টার দিকে প্রধান বিচারপতি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!