ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এবার ফিতরা কত, জানা যাবে কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২২, ১ এপ্রিল ২০২৩
এবার ফিতরা কত, জানা যাবে কাল
ফাইল ফটো

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত, জানা যাবে আগামীকাল রোববার। এদিন বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে ফিতরা নির্ধারণ করা হবে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বিষয়টি জানিয়েছেন।

সভায় বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

গত বছর জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছিল জাতীয় কমিটি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!