শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে সারাদেশে সর্বমোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
এতে বলা হয়, দেশে ডেঙ্গুতে নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি। বর্তমানে সারাদেশে সর্বমোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৪০৭ জন।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৭৬৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৬৯ জন এবং ঢাকার বাইরে ৩৯৭ জন।