ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

তালাকে এগিয়ে রাজশাহী, বিধবায় রংপুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ২৭ জুলাই ২০২২
তালাকে এগিয়ে রাজশাহী, বিধবায় রংপুর
প্রতীকী ছবি

সারাদেশের তুলনায় উত্তরের রাজশাহীতে বেড়েছে বিয়ের সংখ্যা। আবার তালাক কিংবা বিচ্ছেদের দিক থেকেও পিছিয়ে নেই এ জেলা। এছাড়া বিধবা ও বিপত্নীকের সংখ্যায় এগিয়ে রয়েছে রংপুর। আর সংসার থেকে বিচ্ছিন্ন বেশি খুলনায়। এমনই তথ্য বেরিয়ে এসেছে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন ও নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন।

প্রতিবেদনে দেখা গেছে, বরিশালে ২৭ দশমিক ২০ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৬ দশমিক ৬৬ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫ দশমিক ৫৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ২৯ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন ০ দশমিক ৩১ শতাংশ।

চট্টগ্রামে ৩২ দশমিক ৫৭ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬১ দশমিক ৬৭ শতাংশ, বিধবা বা বিপত্নীক রয়েছে ৫ দশমিক ১৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ৩০ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন রয়েছে ০ দশমিক ৩২ শতাংশ।

ঢাকায় ২৮ দশমিক ৯৩ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৫ দশমিক ৬৩ শতাংশ, বিধবা বা বিপত্নীক রয়েছে ৪ দশমিক ৬৬ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ৪০ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন রয়েছে ০ দশমিক ৩২ শতাংশ।

খুলনায় ২৪ দশমিক ৫২ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৮ দশমিক ৮৫ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫ দশমিক ৬২ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ৫৫ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন ০ দশমিক ৪৬ শতাংশ।

ময়মনসিংহে ২৭ দশমিক ৭৫ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৫ দশমিক ৭৪ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫ দশমিক ৭৬ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ৪০ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন ০ দশমিক ৩৫ শতাংশ মানুষ।

রাজশাহীতে অবিবাহিতের সংখ্যা ২৪ দশমিক ৩৮ শতাংশ। তবে বিবাহিতের সংখ্যায় ছাড়িয়ে গেছে সব বিভাগকে। ৬৮ দশমিক ৯৭ শতাংশ বিবাহিত রাজশাহীতে। বিধবা বা বিপত্নীক রয়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ, তবে তালাকের হারও বেশি রাজশাহীতে, যা ০ দশমিক ৬১ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন ০ দশমিক ৩৭ শতাংশ মানুষ।

অন্যদিকে রংপুরে ২৫ দশমিক ৭৮ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৬৭ দশমিক ৬৫ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫ দশমিক ৮৪ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ৩ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন ০ দশমিক ৩৫ শতাংশ মানুষ।

সব বিভাগের মধ্যে সবচেয়ে বেশি অবিবাহিত সিলেটে। যা ৩৭ দশমিক ৭৭ শতাংশ অবিবাহিত, বর্তমানে বিবাহিত ৫৫ দশমিক ৫৯ শতাংশ, বিধবা বা বিপত্নীক ৫ দশমিক ৮১ শতাংশ, তালাকপ্রাপ্ত ০ দশমিক ৪৩ শতাংশ ও দাম্পত্য বিচ্ছিন্ন ০ দশমিক ৩৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!