ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ১ জুলাই ২০২২
আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
রফিকুল ইসলাম, ফাতেমা বেগম ও আব্দুল গফুর মিয়া। ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজ করতে গিয়ে আরো তিন বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন- রফিকুল ইসলাম (৪৭), ফাতেমা বেগম (৬০) ও আব্দুল গফুর মিয়া (৬২)।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

পোর্টালের তথ্য অনুযায়ী, হজ পালনে গিয়ে মারা যাওয়া ৩ বাংলাদেশি হলেন- সিরাজগঞ্জ জেলার কামারখান্দার বাসিন্দা রফিকুল ইসলামের হজ আইডি নম্বর ০৫৭৬০৯৯ ও পাসপোর্ট নম্বর বিটি০৪৮৫৪৩৩, রাজধানীর বাড্ডার সাতারকুলের বাসিন্দা ফাতেমা বেগমের হজ আইডি নম্বর ০৭৭৩০৫১ ও পাসপোর্ট নম্বর ইই০৩৮২৮৪৩ এবং টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার হজ আইডি নম্বর ০৭৭৩০৮০ ও পাসপোর্ট নম্বর বিওয়াই০০৬২২০২।

এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!