ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৩, ১৭ জুন ২০২২
সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ফাইল ছবি

হজ করতে সৌদি আরব গিয়ে আরো এক বাংলাদেশি মারা গেছেন। নুরুল আমিন নামে মারা যাওয়া ঐ হজযাত্রীর পাসপোর্ট নম্বর ‘EF 0758006’। 

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টাল সূত্রে আরো জানা গেছে, নুরুল আমিনের বয়স হয়েছিল ৬৪ বছর। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। 

এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। নুরুল আমিন ১৬ জুন সৌদি আরবে মারা যান। 

তবে নুরুল আমিনের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এর আগে, ১১ জুন সৌদি আরবে মারা যান মো. জাহাঙ্গীর কবির নামে এক বাংলাদেশি হজযাত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর। জাহাঙ্গীর কবিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

প্রসঙ্গত, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে ৪ জুলাই শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!