ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

এপ্রিল থেকে চালু হচ্ছে আন্তঃদেশীয় তিন ট্রেন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৪:৪৩, ১২ মার্চ ২০২২
এপ্রিল থেকে চালু হচ্ছে আন্তঃদেশীয় তিন ট্রেন
ফাইল ফটো

আগামী এপ্রিল মাস থেকে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেনসমূহ পুনরায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রেলওয়ে। 

রেলওয়ে জানায়, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনকে লিখিভাবে জানানো হয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে যাত্রীরা আগামী মাস থেকে এসব ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, বৈশ্বিক করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!