ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

প্রথম ডোজ টিকা নেয়ার সুযোগ এখনও রয়েছে: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২ মার্চ ২০২২
প্রথম ডোজ টিকা নেয়ার সুযোগ এখনও রয়েছে: স্বাস্থ্য অধিদফতর
ফাইল ফটো

যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নিতে পারেননি, তারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক।

বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে জুম কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক বলেন, সম্প্রতি সারাদেশে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে (গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত) বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ডোজের ২ কোটি ৩২ লাখ, দ্বিতীয় ডোজের ১ কোটি ৭ লাখ জনকে এবং বুস্টার ডোজের ১০ লাখ জনকে টিকা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এইচএন
ট্যাগ: করোনা টিকা
লিংক সফলভাবে কপি হয়েছে!