ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সামনের নির্বাচনগুলো সততার সঙ্গে করব: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
সামনের নির্বাচনগুলো সততার সঙ্গে করব: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সামনের নির্বাচনগুলো পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমাদের ক্ষমতা অসীম নয়। সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করব। তবে রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আমাদের সহযোগিতা করতে হবে।

আরো পড়ুন>>> ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন

তিনি বলেন, আমরা সাধ্যমতো ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করব। আমরা চাই কোনো দলই যেন ভোটের মাঠ ছেড়ে না যায়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আজ আমরা নির্বাচন কমিশনের সবার সঙ্গে পরিচিত হয়েছি। যদিও আমার সবাই নতুন। আমরা নির্বাচন কমিশন নিয়ে সেভাবে অভিজ্ঞ না। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের জ্ঞান আছে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সবার সঙ্গে বসে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। নির্বাচনের বিধিবিধান ও কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের মেয়াদে কাজ করার চেষ্টা করব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!