ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

আগামী দুদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় শনিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ সোমবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

চলতি বছর শীতে বেশ কয়েকবার বৃষ্টিপাত হয়েছে। এতে শৈত্য প্রবাহ কেটে গিয়েছিল। তবে বৃষ্টিপাত কেটে যাওয়ার প্রতিবারই শীতের তীব্রতা বেড়েছে। শীতকাল কেটে যাওয়ায় এখন আর সে শঙ্কা নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!