ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

টিকার প্রথম ডোজ নিতে লাগবে না রেজিস্ট্রেশন-জন্ম নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২
টিকার প্রথম ডোজ নিতে লাগবে না রেজিস্ট্রেশন-জন্ম নিবন্ধন
ফাইল ফটো

এখন থেকে টিকার প্রথম ডোজ নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন  স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসিএএইচ অ্যান্ড পিএইচসি) ডা. শামসুল ইসলাম।

বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।

এদিকে রাজধানীসহ সারাদেশে আগামী ২৬ ফেব্রুয়ারি করোনা প্রতিরোধে এক কোটি ডোজ টিকা দেওয়া হবে। ঐ দিন টিকা নিতে রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন লাগবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এ কর্মকর্তা।

আরো পড়ুন>>> রমজানে চালের দাম বাড়বে না: খাদ্য সচিব

ডা. শামসুল ইসলাম আরো বলেন, একদিনে ১ কোটি মানুষকে সফলভাবে টিকাদানের জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে। 

দেশে ১২ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার ৭০ শতাংশ অর্থাৎ ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যেই টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!