ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ৪ ফেব্রুয়ারি ২০২২
দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস
ফাইল ফটো

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় মাঘের শেষে কমেছে শীতের দাপট। তাই বেড়েছে তাপমাত্রা। পাশাপাশি প্রবণতা বেড়েছে বৃষ্টিরও। 

এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে শুক্রবার জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামী ২-১ দিন থাকতে পারে বৃষ্টি ও মেঘলা আকাশ। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯টা বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার বৃষ্টি হতে পারে। 

আরো পড়ুন>>> গালি শুনে অসুস্থ এমডি মাহবুব, ছাড়তে চান ইভ্যালির পদ

পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। 

এদিকে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাজশাহী বিভাগের তাড়াশে ১৭ মিলিমিটার। তবে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।

আরো পড়ুন>>> ব্রয়লার মুরগির দাম কমলেও চড়া সবজি

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে রাতের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!