ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

মেট্রোরেলের আরো ১২ ইঞ্জিন-বগি মোংলায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ২ অক্টোবর ২০২১
মেট্রোরেলের আরো ১২ ইঞ্জিন-বগি মোংলায়
ফাইল ছবি

জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের আরো ৮টি বগি ও চারটি ইঞ্জিনের দুই সেট কোচ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’। 

শনিবার সকাল সাড়ে ১০টায় বন্দরে নোঙ্গর করে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও আরো ৩২টি প্যাকেজের সরঞ্জামও এসেছে।

এর আগে, চারটি বিদেশি জাহাজে সর্বমোট ৩৪টি মেট্রোরেলের বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে এরই মধ্যে বাস্তবে রূপ নিয়েছে। গত ২৯ আগস্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/টিআরএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!