[ জাতীয় ]
দেশের ছয় বিভাগে বজ্রের সঙ্গে নামবে ভারী বর্ষণ
ফাইল ফটো
দেশের ছয়টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তি দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ডিমলায় ৬৮, চট্টগ্রামে ৫৫, কুমিল্লায় ২২, সাতক্ষীরায় ২১ ও রাঙ্গামাটিতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!