[ জাতীয় ]
সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন- ফাইল ফটো
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী তিনদিনের মধ্যে তার ব্যাংক হিসাবের তথ্য জানাতে সব ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়, মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাবের সমস্ত তথ্য তিন কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে। চিঠিতে সাঈদ খোকনের জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, পিতা-মাতার নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত মাসে সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে দুদককে আদেশ দিয়েছিল আদালত।
আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সে সময় সাঈদ খোকন অভিযোগ করেছিলেন, দুর্নীতি দমন কমিশনের এহেন কর্মকাণ্ড ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!