[ জাতীয় ]
রেলওয়ের অগ্রিম টিকিট দেয়ার সময় কমলো
ফাইল ছবি
বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা ১০ দিনের পরিবর্তে ৫ দিনে কমিয়ে আনা হয়েছে।
একই সঙ্গে টিকিট ফেরতের সময়সীমা এবং ফেরত টিকিটের কর্তন চার্যও পুননির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বাংলাদেশে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ পরিপত্র আগামী ৫ এপ্রিল হতে কার্যকর হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!