ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সারাদেশে র‌্যাবের বিশেষ অভিযান, ছয় ‘জঙ্গি’ আটক

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০২০
সারাদেশে র‌্যাবের বিশেষ অভিযান, ছয় ‘জঙ্গি’ আটক
‘আনসার আল-ইসলামের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ছয়জন।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলামের’ ছয় সদস্যক আটক করেছে র‍্যাব। 

আটককৃতরা হলেন- মো. শাকিল ইসলাম(১৯), মো. আশিকুর রহমান (১৮), আবু মো. ওবায়দুল্লাহ (১৭),  মো. তৌকির হোসেন (১৬), আরাফাত হোসেন নাঈম (১৯), আফসানুর রহমান রুবেল (৩১)।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‍্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ‘আনসার আল-ইসলামের’বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,  র‌্যাব-৪ পৃথক তিনটি অভিযানিক দল ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও রাজশাহীতে অভিযান চালিয়ে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ ছয় সদস্যকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলামের’ সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে।  


র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, অভিযুক্ত মো. শাকিল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একটি দোকানের সেলসম্যান এবং সে কিছুদিন যাবৎ ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য হিসেবে সে ও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে আনসার আল ইসলামের সামরিক শাখার একজন সদস্য বলে জানিয়েছে। তার কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া গেছে।

মো. আশিকুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি দোকানের সেলসম্যান হিসাবে কাজ করে। এবং কয়েক বছর যাবৎ ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য হিসেবে ‘আনসার আল ইসলামের’ সঙ্গে জড়িত থেকে অন্যান্যদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। সে ‘আনসার আল ইসলামের’ সামরিক শাখার সদস্য। তার কাছ থেকে বোমা তৈরির ম্যানুয়াল পাওয়া গেছে। বোমা তৈরির কাঁচামাল ক্রয় করতে যাওয়ার প্রস্তুতির সময় শাকিল ও আশিককে আটক করা হয়।

আবু মো. ওবায়দুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একজন কলেজছাত্র। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে ‘আনসার আল ইসলামের’ সঙ্গে জড়িত থেকে অন্যান্যদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি বন্ধুত্ব তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, ভিডিও আপলোডের প্রমাণ পাওয়া যায়। 

মো. তৌকির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র এবং সে বেশ কিছু দিন যাবৎ ‘আনসার আল- ইসলামের’ সঙ্গে জড়িত থেকে বেনামে অ্যাকাউন্টে বিভিন্ন সময় উগ্রবাদী পোস্ট লেখা ও ভিডিও আপলোড করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও সে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি, ভিডিও এবং লিফলেট প্রচার করে আসছিল। 

আরাফাত হোসেন নাঈমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্থানীয় একটি কলেজের ছাত্র এবং ‘আনসার আল ইসলামের’ সক্রিয় সদস্য হিসেবে সে ও তার সহযোগীরা গোপনে অন্যদের উদ্ধুদ্ধকরণের জন্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

আফসানুর রহমান রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং বেশ কিছুদিন যাবৎ ‘আনসার আল-ইসলামের’ সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করে আসছিল। 

ডিআইজি মোজাম্মেল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারর করদে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!