ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা ৮.৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ২৩ ডিসেম্বর ২০২০
তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা ৮.৩ ডিগ্রি
ফাইল ছবি

হাড়-কাঁপুনি শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ের জেলার তেঁতুলিয়া বুধবার সকাল ৬টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। 

তেঁতুলিয়ায় সকালে সূর্যের মুখ দেখা গেলেও প্রবাহিত হচ্ছে ঠাণ্ডা বাতাস। অন্যদিকে প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত পুরো দমে নামছে শীত ও কুয়াশা।

তীব্র শীতে তেঁতুলিয়ার জন-জীবনে নেমে এসেছে বিপর্যয়। তীব্র কষ্টে দিন কাটাচ্ছে স্থানী খেটে খাওয়া মানুষেরা। ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা।

এছাড়া দ্বিতীয় সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার রাজারহাটে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!