[ জাতীয় ]
বরখাস্ত হলেন সেই শিক্ষা কর্মকর্তা মোশারফ
প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন (সাময়িক বরখাস্তকৃত)
শিক্ষক নিয়োগের নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক মিজানুর রহমান জানান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা চালু হয়েছে। যার তদন্তও শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মোশারফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত ২০ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেনের দুর্নীতি নিয়ে ‘চাকরির আড়ালে শিক্ষা কর্মকর্তার ভয়াবহ প্রতারণার ফাঁদ’ শিরোনামে সংবাদ প্রচার করে ডেইলি বাংলাদেশ। এরপরই অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!