ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২০
ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন গিয়ে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!