[ জাতীয় ]
যুদ্ধাহত-খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গাড়ির ফিটনেস ফি মওকুফ
ছবি- সংগৃহীত
এবার যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, মৃত যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্ত্রীর ব্যবহৃত গাড়ির ফিটনেস সনদের ফি মওকুফ করা হয়েছে। এজন্য ‘মোটর ভেহিক্যাল রেগুলেশন, ১৯৮৪’ সংশোধন এনেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত ১৮ আগস্ট বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন থেকে যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, মৃত যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্ত্রীর ব্যবহৃত গাড়ির ফিটনেস সনদের ফি মওকুফ করা হয়েছে।
এ সুবিধা পেতে ফিটনেস সনদ ইস্যু বা নবায়নের সময় মুক্তিযোদ্ধার সনদের অনুলিপিটি বিআরটিএ’র পরিদর্শকের কাছে জমা দিতে হবে। এর আগে মুক্তিযোদ্ধাদের গাড়ির নিবন্ধন ফি, রোড ট্যাক্স মওকুফ করা হয়েছিল।
বর্তমানে বিআরটিএ নির্ধারিত ভারী মোটরযানের ফিটনেস বাবদ ৯০০ টাকা, অন্যান্য মোটরযানের ফিটনেস ফি ৪৫০ টাকা এবং ফিটনেস পরিদর্শন ফি ৪৫০ টাকা। একই হারে প্রতিবছর নবায়ন ফি দিতে হয়। এছাড়া প্রতিবছর গাড়ির ফিটনেট নবায়ন করতে হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!