[ জাতীয় ]
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আমিনুলকে অব্যাহতি
আমিনুল ইসলাম-ফাইল ছবি
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আমিনুল ইসলাম হাসানকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান তার পদে থাকছেন না। আজকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!