[ জাতীয় ]
হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে
র্যাবের হাতে গ্রেফতার মোহাম্মদ সাহেদ
বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেফতারের পর সাতক্ষীরা থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। এ জন্য সাতক্ষীরা স্টেডিয়ামে একটি হেলিকপ্টার প্রস্তুত করা হয়েছে।
বুধবার ভোরে গণমাধ্যমকে র্যাব জানায়, সকাল সাড়ে ৮টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে, গোপন সংবাদে র্যাব জানতে পারে, সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা দিয়ে মোহাম্মদ সাহেদ ভারত পালিয়ে যাবেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ওৎ পেতে থাকে। পরে ভোর ৫টার দিকে এক নৌকার ভেতর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!