ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ৪ জুলাই ২০২০
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইট কাল
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে আগামীকাল রোববার চেন্নাই থেকে ঢাকায় একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। 

শনিবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ বিশেষ ফ্লাইটটি পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। 

ওই বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, এ ফ্লাইটে ভ্রমণের জন্য করোনামুক্ত সনদ দেখাতে হবে। তাদের বাংলাদেশে পৌঁছানোর পর পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পাশাপাশি বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!