ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

সবজির দাম সামান্য কমলেও স্বস্তি নেই চাল-আলু-পেঁয়াজে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ৫ ডিসেম্বর ২০২৪
সবজির দাম সামান্য কমলেও স্বস্তি নেই চাল-আলু-পেঁয়াজে
সবজি-চাল-আলু-পেঁয়াজে। ফাইল ফটো

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দাম কমতে শুরু করেছে। তবে বেশ কিছু পণ্য বিশেষ করে পেঁয়াজ, আলু ও চালের দাম এখনো বাড়তি। মূল্যবৃদ্ধির কারণে অনেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে সমস্যায় পড়ছেন।

বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট আকারের ফুলকপি ৩০-৩৫ টাকা পিস, মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি যেমন কাঁচা মরিচ ১০০ টাকা, শিম ৭০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। টমেটোর দাম এখনো ১৪০ টাকা কেজি।

Advertisement

ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬৫০-৭০০ টাকা, ছাগলের মাংস ১,০০০-১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই মাছ ২৮০-৪০০ টাকা কেজি, দেশি মাগুর ৮০০-১,১০০ টাকা, মৃগেল ৩৫০-৪০০ টাকা এবং চিংড়ি ৮০০-১,৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজ ১২০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা,এবং আলু ৮০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের বাজারও অস্থির, মিনিকেট চাল ৭৩ টাকা, কাটারি নাজির ৮০ টাকা, লাল আমনধান ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে ভারতীয় জিরা ৭৮০ টাকা কেজি, শাহী জিরা ১৬৬০ টাকা, এলাচ ৩৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!