ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

একদিনের ব্যবধানে কমেছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ১০ অক্টোবর ২০২৪
একদিনের ব্যবধানে কমেছে মুরগির দাম
ফাইল ফটো

বাজারে একদিনের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগি দাম। প্রতি কেজি ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এছাড়া সবজি-চালসহ সব নিত্যপণ্যের দাম আগের মতোই চড়া।

বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ও সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ ২৫০ টাকা, বেগুন ১২০ টাকা, শিম ২৪০ করলা ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাকরোল ৯০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, ঢেঁড়শ, চিচিঙ্গা, ঝিঙা, কচুর মুখি, পটল, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

এছাড়া, লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা, ধনে পাতার কেজি ২৫০ টাকা, কলার হালি ৪৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ থেকে ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৫০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ডজন প্রতি সাদা ফার্মের ডিম ১৬০ টাকা, লাল ফার্মের ডিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম ডজন প্রতি ২১০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

প্রতি কেজি ১০ টাকা করে কমে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ২৬০টাকা, দেশি মুরগি ৫২০ টাকা থেকে ৫৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫ লিটার সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমন চাল ৭৫ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও চাল ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ৯০০ টাকা থেকে ১০০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের মাছ ১৩০০ থেকে ১৪০০ টাকা, ১ কেজি ১০০ গ্রামের মাছ ১৬০০ টাকা, এক কেজি ৪০০ গ্রামের  মাছ ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা, ৬ কেজি ওজনের রুই মাছ ৪০০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৮০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২১০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম ১২০০ থেকে ১৪০০ টাকা, দেশি কই ১২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৯০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে ভারতীয় জিরা কেজিপ্রতি প্রায় ৭৮০ টাকা, শাহী জিরা ১৬৬০ টাকা, মিষ্টি জিরা ২৪০ টাকা, পাঁচফোড়ন ২০০ টাকা, রাঁধুনী ৫০০ টাকা, মেথি ১৫০ টাকা, চিনাবাদাম ১৬০ টাকা, কাজু বাদাম ১৬০০ টাকা, পেস্তা বাদাম ২৭৫০ টাকা, ত্রিফলা ১৫০ টাকা, জয়ফল ৮০০ টাকা, তেজপাতা ১৮০ টাকা, সাদা গোলমরিচ ১২০০ থেকে ১৩০০ টাকা, গোলমরিচ ১২০০ টাকা, ধনিয়া ২৫০ টাকা, সরিষা ১০০ টাকা, কিসমিস ৫২০ থেকে ৫৪০ টাকা, এলাচ ৩৮০০ টাকা, কালো এলাচ ৩০০০ টাকা, লবঙ্গ ১৭০০ টাকা, জয়ত্রি ২৯০০ টাকা, পোস্তদানা ১৮০০ টাকা, আলুবোখারা ৫৫০ টাকা, দারুচিনি ৫৫০ টাকা, খোলা হলুদের গুঁড়া ৩৭০ টাকা, খোলা মরিচের গুঁড়া ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে মসলার দামে ভিন্নতা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!