ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মুরগির দাম অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০, ৬ আগস্ট ২০২৪
সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মুরগির দাম অপরিবর্তিত
ফাইল ফটো

গেল কয়েকদিনের আন্দোলনের উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে রাজধানীর স্বস্তি ফিরতে শুরু করেছে। সকাল ৬টায় কারফিউ তুলে দেওয়ার কারণে কাঁচাবাজারসহ অন্যান্য সব দোকান খুলেছে ব্যবসায়ীরা। গতকাল কারফিউর কারণে দোকানপাট বন্ধ থাকলেও কিছু কিছু পাড়া-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সীমিত পরিসরে খোলা ছিল।

বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি তুলনামূলক বেশি। গতকালের তুলনায় খুচরা বাজারে সবজির দাম ১০ থেকে ২০ টাকা কমেছে। কিন্তু মাছ মাংসের দাম অপরিবর্তিত দেখা গেছে।

মঙ্গলবার মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

দুই থেকে তিনদিনের ব্যবধানে চাল কেজিতে দু-তিন টাকা, সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে এবং মাছ, মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

বিক্রেতারা বলেন, অস্থিরতা ও কারফিউ কারণে ঢাকায় সোমবার কোনো যানবাহন চলাচল করেনি। আজ যানবাহন চলাচল শুরু করেছে। এখন দাম কিছুটা কমবে বলে আশা করি। পাইকারিতে কেজিতে ১-২ টাকা বেড়েছে দাম। এ জন্য ৭০ টাকার মিনিকেট ৭২ টাকা, ৫৬ টাকার আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। 

বাজারের খুচরা বিক্রেতারা বলেন, দেশে স্বস্তিতে এখন গাড়ি চলাচল শুরু হয়েছে। এখন বাজারে সবজির সরবরাহ বেড়েছে তাই কমেছে দাম। বেগুন ৫০-৬০ টাকা, করলা ৬০-৭০, পটল, ঢেঁড়শ, ধুন্দুলের কেজি ৪০ টাকায় নেমেছে। কাঁচা মরিচের কেজি ১৫০-১৮০ টাকা। অন্য সবজির দামও কমেছে। ঝিঙ্গা-মুলা ৩০-৪০ টাকা, পেঁপে-শসার কেজি ৩০-৪০, বরবটি ৭০-৮০, টমেটো ১৭০-২০০ টাকা কেজি। পুঁইশাকের আঁটি ২০-২৫ টাকা, লাল শাক, পালং ও পাট শাকের আঁটি ১০ টাকা বিক্রি করতে দেখা যায়।

ঢাকায় গাড়ি চলাচল শুরু করলেও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। কারওয়ান বাজারের ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা ও দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

ডিমের দাম অপরিবর্তিত থেকে ডজনে ১৭০-১৮০ টাকা বিক্রি হচ্ছে বলে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, ডিম সরবরাহ শুরু হয়েছে, দাম কমবে বলে আশা করা যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!